চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

তিন মাস ১৫ দিন পর কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
৩:০৭ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৬
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A

দীর্ঘ তিন মাস ১৫ দিন বন্ধ থাকার পর দেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আবারও মৎস্য আহরণ শুরু হয়েছে। সোমবার মধ্যরাত থেকে মাছ শিকার, সরবরাহ ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর হ্রদে ফিরেছেন জেলেরা।

আজ (১১ আগস্ট) মঙ্গলবার সকাল থেকে রাঙ্গামাটির চারটি মৎস্য অবতরণ ঘাটে মাছ আসতে শুরু করেছে। মাছ আহরণ শুরু হওয়ায় জেলার বরফকলগুলোও খুলে দেওয়া হয়েছে। এতে বিএফডিসির অবতরণ ঘাটসহ মৎস্য ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, পোনা মাছের স্বাভাবিক বৃদ্ধি এবং হ্রদের মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে গত ২৪ এপ্রিল মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ করে দেয় রাঙ্গামাটি জেলা প্রশাসন। নির্ধারিত তিন মাস ১৫ দিন পর সোমবার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

Banglabid

রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুর বলেন, দীর্ঘ সময় পর মাছ ধরা শুরু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আনন্দ ফিরে এসেছে। প্রথম দিকে ধরা পড়া মাছের আকার কিছুটা ছোট হলেও কয়েক দিনের মধ্যে পরিস্থিতি পরিষ্কার হবে। মাছের আকার বড় হলে ব্যবসায়ীরা লাভবান হবেন বলে আশা করেন তিনি।

রাঙ্গামাটি বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম জানান, নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই বিএফডিসির অবতরণ ঘাটে প্রচুর মাছ এসেছে। বর্তমানে মাছের আকার কিছুটা ছোট হলেও আগামী কয়েক দিনে বড় মাছ পাওয়ার আশা করা হচ্ছে। কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে প্রতিবছর নির্দিষ্ট সময় মাছ আহরণ বন্ধ রাখা হয়। এর সুফলে আগামী দিনে হ্রদে মাছের উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদের ওপর রাঙ্গামাটির অর্থনীতি ও বিপুলসংখ্যক মানুষের জীবিকা অনেকাংশে নির্ভরশীল। তাই প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রেখে প্রাকৃতিকভাবে মাছের বংশবৃদ্ধির সুযোগ তৈরি এবং পরে নির্ধারিত নিয়মে আহরণ উন্মুক্ত করার মাধ্যমে এ সম্পদ টেকসইভাবে ব্যবস্থাপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Reneta

দীর্ঘ বিরতির পর মাছ ধরা শুরু হওয়ায় রাঙ্গামাটির চারটি মৎস্য অবতরণ ঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য। একই সঙ্গে জেলে, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যেও দেখা দিয়েছে স্বস্তি ও আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাপ্তাই হ্রদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না: শিক্ষামন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

কেন মানুষ হয়েও কুকুরের জীবন বেছে নিলেন টোকো?

আগস্ট ১১, ২০২৬

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT