চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এয়ারবাসকে ইউরোপীয় ইউনিয়নের ঋণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় বোয়িং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ২২, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসকে দেওয়া ৩ বিলিয়ন ইউরোর (প্রায় ৩ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার) ঋণ প্যাকেজ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা বোয়িং। প্রতিষ্ঠানটি এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ কামনা করে অভিযোগ করেছে, এই ঋণের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরও স্বচ্ছতা প্রয়োজন।

আজ (২২ জুলাই) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বোয়িং ইতিমধ্যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ারের কাছে পাঠানো এক চিঠিতে ইউরোপীয় ইউনিয়নের ঋণটির শর্তাবলির পূর্ণাঙ্গ ব্যাখ্যা চাওয়ার অনুরোধ জানিয়েছে।

চিঠিতে বোয়িং বলেছে, ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) ২৯ জুন এয়ারবাসকে ইতিহাসের সবচেয়ে বড় করপোরেট ঋণ দেওয়ার ঘোষণা দেয়, যা ২০২১ সালের ভর্তুকি-সংক্রান্ত সমঝোতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা পরিষ্কার হওয়া প্রয়োজন।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সিএনবিসিকে বলেন, বিষয়টি যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট প্রতিনিধির সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাজারভিত্তিক প্রতিযোগিতায় বোয়িংকে অংশ নিতে হবে, তবে এয়ারবাস যদি অন্যায্য ঋণ সুবিধা পায়, তাহলে সেই পরিস্থিতিও গ্রহণযোগ্য নয়।

অভিযোগ প্রত্যাখ্যান করে ইউরোপীয় ইউনিয়নের ইনভেস্টমেন্ট ব্যাংক জানিয়েছে, এটি তাদের নিয়মিত অর্থায়ন কার্যক্রমের অংশ। ঋণটি সুদযুক্ত এবং অন্য যেকোনো বাণিজ্যিক ঋণের মতোই বাজারভিত্তিক শর্তে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বোয়িং ও এয়ারবাসের মধ্যে সরকারি ভর্তুকি নিয়ে প্রায় ১৭ বছর ধরে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) আইনি লড়াই চলেছিল। ওই বিরোধের জেরে উভয় পক্ষ একে অপরের পণ্যের ওপর শুল্ক আরোপ করলেও ২০২১ সালে পাঁচ বছরের জন্য একটি সমঝোতায় পৌঁছায় তারা। চলতি মাসে সেই সমঝোতার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়নএয়ারবাসবোয়িংযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT