কক্সবাজার

রামুতে পাহাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রাকৃতিক পরিবেশে যুবকের ছবি, সবুজ গাছের পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত রাজু শর্মা রামু কাউয়ারকুপ হিন্দু পাড়ার মৃত রণজিৎ শর্মার ছেলে

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের রামুতে পাহাড়ি এলাকা থেকে রাজু শর্মা (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ১ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকার পূর্ব কুলালপাড়া কেন্দ্রীয় মহাশশ্মানের পাশে মরদেহটি পাওয়া যায়। মরদেহটি নাইক্ষ্যাংছড়ি সড়কের প্রায় ৩০০ গজ সামনে ঠাকুর পাহাড়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহত রাজু শর্মা রামু কাউয়ারকুপ হিন্দু পাড়ার মৃত রণজিৎ শর্মার ছেলে, তথ্যটি নিশ্চিত করেছে পুলিশ।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:যুবকের মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…