চাঁপাইনবাবগঞ্জ

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে মরিয়ম বেগম (৫০) নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ১৯ মে সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ায় ছাত্রীর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক দম্পতি ও এক স্বর্ণকারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মরিয়ম বেগম (৫০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি উজ্জ্বলপাড়ার আবুল কালামের স্ত্রী। তিনি প্রাইভেট পড়িয়ে সংসার চালাতেন।

‎স্থানীয়রা জানান, সোমবার (১৮ মে) সকালে মরিয়ম বেগম রুবেল নামে এক ব্যক্তির মেয়েকে প্রাইভেট পড়ানোর জন্য তাদের বাসায় যান। কিন্তু সারাদিন পার হয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। তার ফোনও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা প্রথমে আত্মীয়-স্বজনের বাসাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ মঙ্গলবার সকালে জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে রুবেলের বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় মরিয়ম বেগমের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। তার দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিক্ষিকা একটি কানের দুলও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক রুবেল, তার স্ত্রী সুমি এবং স্বর্ণকার দীপককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

বিষয়:জরুরি সেবা নম্বর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…