চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ২ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

চৌধুরী ফরিদচৌধুরী ফরিদ
১:০৫ অপরাহ্ণ ১৮, জুন ২০২৬
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খীলের পূর্বপাড়া গ্রামের নিখোঁজ হওয়া শিশু মো. জায়হান (৫) এর বস্তাবন্দি মরদেহ বাড়ির পাশের ময়লার ভাগাড় থেকে উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ১৮ জুন ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জায়হান দক্ষিণ গৌবিন্দার খীল গ্রামের গ্যারেজ ব্যবসায়ী শাহজাহানের একমাত্র সন্তান। জায়হান স্থানীয় একটি নূরানী মাদ্রাসার ছাত্র ছিল।

এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫ জন প্রতিবেশীকে আটক করেছে। তারা হলেন- মো. সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা। তারা সবাই একই পরিবারের সদস্য। তাদের বসতঘরের পেছন থেকেই নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে বাড়ির সামনের রাস্তায় খেলার সময় নিখোঁজ হয় জায়হান। অনেক খোঁজাখুঁজি পরও তাকে পাওয়া যায়নি। প্রথমে পরিবারের ধারণা ছিল শিশুটি বাড়ির সামনের পুকুরে ডুবে গেছে। এলাকাবাসীর সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়েও সন্ধান না পাওয়ায় পটিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করে পরিবার। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, এ ঘটনার প্রকৃত কারণ উদ্ধারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামবস্তাবন্দি মরদেহ উদ্ধারশিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

সবার মতামত নিয়েই জাতীয় গণমাধ্যম কমিশন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

ওয়ালটনের বিশ্বমানের মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তহবিল নিয়ন্ত্রণ হারানোর আতঙ্কে তৃণমূল, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT