চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুরির অভিযোগে দম্পতিকে গণপিটুনি

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
৫:৫১ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৬
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরে এক শিশুর রুপার নুপুর ও স্বর্ণের দুল চুরির অভিযোগে স্বামী-স্ত্রীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্ত্রীকে আটক করলেও স্বামী কৌশলে পালিয়ে যান।

রোববার ৫ এপ্রিল বিকালে পৌর শহরের টিএন্ডটি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে টিএন্ডটি এলাকার রাস্তায় সাত বছর বয়সী এক শিশু খেলছিল। এ সময় অভিযুক্ত রুপালী আক্তার শিশুটির পা থেকে কৌশলে রুপার নুপুর খুলে নেন। পরে কানের স্বর্ণের দুল খোলার চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় ক্ষুব্ধ জনতা রুপালীকে পাশের একটি স্কুলের সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। পরে স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে স্বামী ইমরান আলীকেও মারধর করা হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তার মাথার চুল ন্যাড়া করে দেয়।

স্থানীয়দের অভিযোগ, ওই দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এর মাধ্যমে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমরান আলী পালিয়ে যান। তবে আহত অবস্থায় রুপালী আক্তারকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, আটক রুপালী আক্তার ও পলাতক ইমরান আলীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ইমরান সম্প্রতি একটি মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। শিশুর অলঙ্কার চুরির ঘটনায় রুপালী আক্তারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসআইচুরির অভিযোগজরুরি সেবা নম্বরথানার উপ-পরিদর্শকরাশেদুল ইসলামস্বামী-স্ত্রীকে গণপিটুনি
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT