চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বালুখালী ক্যাম্পে রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১১:৪১ পূর্বাহ্ণ ১৬, মার্চ ২০২৩
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্প থেকে মাহবুবুর রহমান (৩৪) নামে হাত-মুখ বাঁধা জবাই করা এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মাহবুবুর রহমান উখিয়ার ক্যাম্প ৮ এর ইস্ট এলাকার বাসিন্দা আবু শামার ছেলে।

বৃহস্পতিবার ১৬ মার্চ ভোরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী জানান, ৯ নম্বর ক্যাম্পে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান হতে পেছনে হাত বাঁধা, মুখে রশি দিয়ে আটকানো জবাই করা মরদেহ পাওয়া যায়। তার বাম পায়ে কোপানোর ক্ষত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

গত কয়েকমাস ধরে ক্যাম্পে অরাজক পরিস্থিতি বিরাজ করাচ্ছে দুর্বৃত্তরা। ঘটেছে একাধিক মাঝি, সাব মাঝি ও স্বেচ্ছাসেবকসহ সাধারণ রোহিঙ্গা হত্যার ঘটনা।

বুধবারও রাতে পাহারা শেষ করে ভোরে নিজ শেডে যাওয়ার সময় রশিদ নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে সন্ত্রাসীরা গুলির পর মৃত্যু নিশ্চিত করে মরদেহ ফেলে রেখে চলে গেছে। এর ২৪ ঘন্টা না যেতেই আরেক সাধারণ রোহিঙ্গাকে খুন হয়েছে। এর মাঝে ৫ মার্চ বালুখালী এলাকার ১১ নম্বর ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় তিন হাজার বাড়ি পুড়ে গেছে। একের পর এক অপরাধ কর্মে সাধারণ রোহিঙ্গারা আতংকে দিনাতিপাত করছে। এরই মাঝে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ থেকে পাঠানো প্রথম তালিকা যাচাই-বাছাইয়ের জন্য মিয়ানমারের ১৭ প্রতিনিধি বুধবার থেকে টেকনাফ অবস্থান করছেন। সেই সময়েই দুটি খুনের ঘটনা ঘটেছে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবক হত্যারোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT