আন্তর্জাতিক

লন্ডনে ভারতীয় নিখোঁজ ছাত্রের মরদেহ টেমস নদী থেকে উদ্ধার

লন্ডনে নিখোঁজ ভারতীয় ছাত্রের মরদেহ টেমস নদীতে উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে নিখোঁজ ভারতীয় ছাত্রের মরদেহ টেমস নদীতে উদ্ধার, পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে নিখোঁজ হওয়া ২৩ বছর বয়সী মিতকুমার প্যাটেল নামের এক ভারতীয় ছাত্রের মরদেহ লন্ডনের টেমস নদী থেকে উদ্ধার করা হয়েছে।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

উচ্চশিক্ষার জন্য মিতকুমার প্যাটেল সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে এসেছিলেন এবং ১৭ নভেম্বর তার নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

মেট্রোপলিটন পুলিশ পূর্ব লন্ডনের ক্যানারি ওয়ার্ফ এলাকার কাছে টেমস নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। মিতকুমার একজন কৃষক পরিবারের ছেলে এবং ভারতের একটি গ্রাম থেকে যুক্তরাজ্যে এসেছিলেন।

সব কার্যক্রম শেষ হওয়ার পর তার মরদেহ ভারতে পাঠানো হবে বলে জানিয়েছে, পুলিশ। পুলিশ আরও জানায়, শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি এবং অ্যামাজনে একটি খণ্ডকালীন চাকরি শুরু করতে ২০ নভেম্বরমিতকুমার প্যাটেলর শেফিল্ডে যাওয়ার কথা ছিল।

পুলিশ জানায়, মিতকুমার প্যাটেল লন্ডনে তার এক নিকট আত্মীয়ের বাসায় থাকতেন। প্রতিদিন রাতে হাঁটতে যেতেন তিনি। ১৭ নভেম্বর প্রতিদিনের হাঁটা থেকে ফিরে না আসলে তার আত্মীয়রা উদ্বিগ্ন হয়ে ওঠে এবং তার নিখোঁজের কথা পুলিশকে জানায়।

বিষয়:ভারতীয় ছাত্র মরদেহ উদ্ধার যুক্তরাজ্য লন্ডন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…