অপরাধ

ফ্যানের সঙ্গে ঝুলন্ত গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

গৃহবধূর মরদেহ উদ্ধার, পুলিশ ও পরিবারের সদস্যরা তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

গৃহবধূর মরদেহ উদ্ধার ঘটনায় পুলিশ ও স্বজনরা তদন্ত করছে, স্থানীয় বাসিন্দারা দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জয়পুরহাট পৌর শহরের হারাইল মুসলিমনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কানিজ রাবেয়া (৩৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার স্বামী শফিউল ইসলাম।

সোমবার (২৭ নভেম্বর) বিকালে তার মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (জয়পুরহাট সদর সার্কেল) ইশতিয়াক আলম। নিহত কানিজ রায়েবা বরিশালের বকরমপ্রতাব গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা গ্রামের শফিউল ইসলামের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জয়পুরহাটে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন শফিউল ইসলাম। গত এপ্রিল মাসে শহরের হারাইল মুসলিমনগর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্ত্রীসহ বসবাস করছিলেন। প্রায়ই তাদের মধ্যে দাম্পত্য কলহের জেরে ঝগড়া হতো। গতরাতেও তারা ওই ভাড়া বাসায় ছিলেন। সোমবার বিকেলে প্রতিবেশীরা তাদের ঘরের শয়নকক্ষে ফ্যানের সাথে কানিজ রাবেয়াকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। সেসময় তার স্বামী বাড়িতে ছিলেন না।

অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। নিহতের স্বামী ঘটনার পর থেকে পলাতক রয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

বিষয়:উদ্ধার গৃহবধূ জয়পুরহাট ঝুলন্ত মরদেহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…