চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে শিক্ষার্থীর লাশ উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:১০ পূর্বাহ্ণ ১৬, মে ২০২৫
কক্সবাজার, জনপদ
A A
প্রকৃতি পেছনে দাঁড়িয়ে যুবক, হাসিমুখে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সদর উপজেলার উত্তর ডিক্কুল এলাকায় হারুনুর রশিদ মনির চৌধুরী (১৯) নামের এক কলেজশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের বিপরীত পাশে একটি ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত মনির উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার মজিবুল হক চৌধুরীর ছেলে। তিনি কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

কক্সবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, নিহত মনির ও মাহমুদুল হক একসঙ্গে কলেজের বিপরীত পাশে একটি বাসায় ভাড়া থেকে লেখাপড়া করতেন। দুপুরে রান্নার জন্য মনির কাঁচা বাজার করতে বের হলে শরীর খারাপ লাগায় বাসায় ফিরে আসে এবং বাজার আনার জন্য মাহমুদুল হককে পাঠায়। বাজার শেষে মাহমুদুল হক বাসায় ফিরে মনিরের মোবাইলফোনে একাধিকবার কল করেও সাড়া না পেয়ে ঘরে ঢুকে তার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মাহমুদুল হককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পরিদর্শক আজিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তবে নিহত মনিরের জেঠাতো ভাই আরফাত চৌধুরী অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই মনিরকে সন্ত্রাসীরা হত্যা করে পালিয়ে গেছে। আমরা এই খুনের বিচার চাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারকলেজশিক্ষার্থীর লাশ উদ্ধারলাশ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন রাষ্ট্রপতি মিলছে কবে, যা জানা গেল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

জুলাই ২৬, ২০২৬

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT