কানাডায় বাংলাদেশি যুবকের মৃতদেহ উদ্ধার

কানাডায় বাংলাদেশি যুবকের ছবি, ফুলের গাছের পেছনে দাঁড়িয়ে, শান্ত ও সুন্দর পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ
কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার কেলৌনা ক্যাম্পাসের পাশের ওকানাগান লেক থেকে বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।
কানাডার স্থানীয় সময় সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম শাশ্বত সৌম্য। তার বাড়ি বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জে।
তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিএসইতে প্রথম হিসেবে ২০২১ সালে গ্র্যাজুয়েশন শেষ করে কয়েক মাস ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
এরপর বুয়েটেও কিছু দিন শিক্ষকতা করে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য পাড়ি দেন যুক্তরাষ্ট্রের এমআইটিতে। তিন বছরে পিএইচডি ডিগ্রি অর্জনের প্রায় শেষ করার পথে ছিলেন সৌম্য।
গতদিন গুলোতে কানাডা ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে তার গবেষণা কাজের ওপর বক্তৃতা দিচ্ছিলেন তিনি।
দুদিন আগে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে তার গবেষণার বিষয় এআই নিয়ে আলোচনা করেছেন সৌম্য। তিনি মৃত্যুর আগে তার শেষ ফেসবুক স্ট্যাটাসে কানাডায় স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন।
এর মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। কানাডার আরসিএমপি জানিয়েছে, সৌম্যর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।






