জনপদ

নানা বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নানাবাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গ্রামবাসীর চাঞ্চল্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নানাবাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গ্রামবাসীর মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মধুপুরে নানার বাড়িতে বেড়াতে এসে খালে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত ওই শিশু উপজেলার বোয়ালী এলাকার শাহ আলমের ছেলে শাহাদত হোসেন (১০)।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্বজনরা জানান, গত রবিবার শিশুটি তার নানার বাড়িতে বেড়াতে আসে। সোমবার বিকেলে নানার বাড়ি এলাকার কয়েকজন শিশুর সাথে গোঁজা খালের পানিতে বল নিয়ে গোসল করতে নামে। খেলার এক পর্যায়ে সাতাঁর না জানায় পানিতে ডুবে যায় শিশুটি। পরে তার নানার বাড়িতে খবর দিলে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের টাঙ্গাইলের ডুবুরি দল গতকাল সন্ধা থেকে উদ্ধারে নেমে আজ মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার বেলাল হোসেন জানান, গতকাল বিকেলে নিখোঁজের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। কিন্তু সন্ধ্যা হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আজ সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়:টাঙ্গাইল শিশুর মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…