চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খলনায়কের চরিত্রে আর অভিনয় করতে চান না ববি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৫
বিনোদন
A A
ববি চরিত্রে অভিনয় করতে না চাওয়ার দৃশ্য, নাটক বা সিনেমার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘লাভ হোস্টেল’ থেকে ‘রেস থ্রি’, ‘আশ্রম’ থেকে ‘অ্যানিমেল’ বারবার খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন ববি দেওল। খলনায়কের চরিত্রে তিনি এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছেন যে এখন অন্য চরিত্রে ভাবাই যায় না তাকে। কিন্তু ববি নিজেও কি নিজেকে বারবার ভিলেনের চরিত্রে দেখতে চান?

সম্প্রতি একটি সাক্ষাৎকার দিতে গিয়ে ববি বলেন, আমি যে খলনায়কের চরিত্রে অভিনয় করতে পারি, তা আমি নিজেও জানতাম না। আমার ওপর আস্থা রেখেছিলেন প্রকাশ ঝা। যিনি আমাকে ‘আশ্রম’ সিরিজে নিরালা বাবার চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেন। চরিত্রটি মানুষের এতটাই ভালো লেগেছিল যে প্রত্যেকটি পর্ব দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকত।

‘অ্যানিমেল’ খ্যাত ববি বলেন, আমি বিগত বেশ কয়েক বছরে যে চরিত্রে অভিনয় করেছি, সেগুলির সবকটি আমার কম্ফোর্ট জোনের বাইরে ছিল। প্রথম প্রথম আমার ভীষণ লজ্জাবোধ হতো, মনে হত মানুষ আমাকে কীভাবে গ্রহণ করবে। ‘অ্যানিমেল’ সিনেমার ক্ষেত্রেও তাই হয়েছিল, তবে সবশেষে যখন সকলে আমার চরিত্রটিকে ভীষণ পছন্দ করেন, তখন সেই অনুভূতি ব্যাখা করার মতো ছিল না।

অভিনেতা বলেন, আমায় ভিলেন চরিত্রে দেখে সবাই প্রশংসা করছে কারণ আমার অভিনয়ের জন্য এটা ঠিক। কিন্তু এবার মনে হচ্ছে আমি একই রকম চরিত্রে বারবার অভিনয় করে চলেছি। আমি এবার খলনায়কের চরিত্র থেকে সরে দাঁড়াতে চাই। এমন নয় যে আমি প্রধান চরিত্রে অভিনয় করতে চাই কিন্তু এবার একটু অন্যরকম চরিত্রে অভিনয় করার ইচ্ছা আছে আমার।

লর্ড ববি আরও বলেন, আমি এখন এমন বয়সে পৌঁছে গেছি যে প্রধান চরিত্রে অভিনয় করা আমার প্রধান উদ্দেশ্য নয়। যে চরিত্রেই আমি অভিনয় করব সেই চরিত্রটি যেন মানুষের ভালো লাগে সেটাই আমার প্রধান উদ্দেশ্য। তবে একঘেয়ে চরিত্রে অভিনয় করার থেকে নিজেকে এবার দূরে রাখব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'আশ্রম'অ্যানিমেলখলনায়কববি দেওল
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT