চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপারস্টার নায়িকা ববি, মেকআপ আর্টিস্ট আদর!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৩
বিনোদন
A A

সিনেমার সুপারস্টার নায়িকার চরিত্রে অভিনয় করলেন ববি হক। তার মেকাপ আর্টিস্টের চরিত্রে দেখা যাবে নায়ক আদর আজাদকে।

অনেকটা সিনেম্যাটিক গল্পে ববি ও আদরকে নিয়ে নির্মিত হচ্ছে নতুন অ্যান্থলজি ফিল্মটির নাম ‘খোয়াব’। পরিচালনা করছেন নির্মাতা আবুল খায়ের চাঁদ।

‘খোয়াব’-এ গল্পের হিরোর চরিত্রে আছেন সাঞ্জু জন। সুমন আনোয়ারকে দেখা যাবে একজন প্রযোজকের চরিত্রে। বুধবার (২৬ জুলাই) এফডিসিতে এর শুটিং শুরু হয়েছে। কয়েকদিন একটানা কাজ করে শেষ করা হবে শুটিং।

নির্মাতা বলেন, ‘খোয়াব’ তিনটি গল্প নিয়ে একটি অ্যান্থলজি ফিল্ম। মূল নাম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’ পর্বে আদর-ববি অভিনয় করছেন। তারা খুব ভালো কাজ করছেন। দর্শক নতুন একটি জুটি পেতে যাচ্ছে। আসছে অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

ববি বলেন, নতুনদের মধ্যে আদর আজাদের সম্ভাবনা অনেক বেশি। প্রথমবার তার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম। সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে। তিনি বলেন, কিছু গল্পের ধারণা আগেই দিতে নেই, টুইস্ট নষ্ট হয়ে যায়। শুধু বলবো কাজটি রিলিজ হলে দর্শক দেখলে তাদের ভালো লাগবে।

নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, প্রতিটি মানুষের জীবনেই স্বপ্ন থাকে। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে এসে নানা পরিবর্তন হয়। সবসময় সব স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন, স্বপ্নই থেকে যায়। নামের সঙ্গে চরিত্রের গভীর একটা সম্পর্ক আছে। এতে আমি মেকআপম্যানের সহকারীর চরিত্রে অভিনয় করছি।

Reneta

তিনি বলেন, চরিত্রের প্রয়োজনে আমার গেটআপে পরিবর্তন আনতে হয়েছে। যে পরিবর্তন পূর্বের সিনেমাগুলোতে ছিল না। কাজটি উপভোগ করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদর আজাদববি হকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কারের প্রথম বড় সুযোগ ২০২৬-২৭ বাজেট: সিপিডি

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি, মারা গেছেন ৪৯ জন

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যরাতে চুরি হয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT