চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকার বিরোধিতাকারী আওয়ামী লীগের কর্মী হতে পারে না: এস এম কামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৩
রাজনীতি
A A
বিজয় কনসার্টে বক্তা বা শিল্পীর বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, যারা বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মানে না। নৌকা মার্কার বিরোধিতা করে, তারা আওয়ামী লীগের কর্মী হতে পারে না।

রোববার বিকালে গাজীপুরে মহানগর শাখা ছাত্রলীগ আয়োজিত বিশেষ কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। এস এম কামাল আরও বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যেন কেউ ভয়-ভীতি দেখাতে না পারে, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে না পারে, নির্বাচনকে যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে- এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দশ্যে সাবেক এই ছাত্রনেতা বলেন, প্রতিটি বাড়ি যেতে হবে। বিনয়ী হতে হবে। জননেত্রী শেখ হাসিনার সালাম জানিয়ে তাদের ভোট প্রার্থনা করতে হবে। একই সঙ্গে তাদের ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত করতে হবে। জনগণের ভালোবাসা, সমর্থন ও ভোট নিয়ে গাজীপুরে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাজীপুরসহ সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। বাংলাদেশকে বিশে^ সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছেন। গাজীপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। ফলে এখানে ইনশাআল্লাহ নৌকার বিজয় হবেই।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান। গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।

ট্যাগ: আওয়ামী লীগএস এম কামাল হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদি আরব হয়ে সুদানে অবস্থানরত ৭০০ বাংলাদেশী ফিরবে দেশে

পরবর্তী

প্রাইজবন্ডের ড্রতে পুরস্কার জিতলো যেসব নম্বর

পরবর্তী
বাংলাদেশের একশ টাকা ব্যাংকনোট, প্রাইজবন্ডের ড্রতে পুরস্কার জিতলো নম্বর. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাইজবন্ডের ড্রতে পুরস্কার জিতলো যেসব নম্বর

শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতা বিষয়ক চিত্র, যেখানে শিশু ও নারীকে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে মাতৃমৃত্যু ও বাল্যবিবাহ উল্লেখযোগ্য হারে কমছে

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT