আন্তর্জাতিক

নীল নদে নৌকাডুবিতে ১০ শ্রমিকের মৃত্যু

নীল নদে নৌকাডুবির ঘটনায় শ্রমিকদের উদ্ধার কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

নীল নদে নৌকাডুবির ঘটনায় শতাধিক শ্রমিকের জীবন রক্ষা ও উদ্ধার কার্যক্রম চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিশরের রাজধানী কায়রোর কাছে নীল নদে নৌকাডুবির ঘটনায় ১০ জন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টার চেষ্টায় ডুবে যাওয়া ৫ জন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে মোট ১৫ জন ছিলেন। তারা সকলেই ঠিকাদারি শ্রমিক। দৈনিক অর্থ প্রাপ্তির চুক্তিতে কাজ করতেন। উদ্ধারকারী দল ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

মিশরের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে মিশরের মুদ্রায় ২ লাখ পাউন্ড বা ৫ হাজার ৯৫৭ ইউরো দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৭ লাখ ৯ হাজার টাকা। এছাড়াও আহতরা প্রত্যেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকা করে পাবেন।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, ধারণক্ষমতার তুলনায় বেশি মানুষ থাকায় নৌকাটি ডুবে যায়। তবে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

বিষয়:কায়রো নীল নদ নৌকাডুবি মিশর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…