চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদাকে বিদেশ পাঠাতে বিএনপির আল্টিমেটাম, আদালতের অনুমতি ছাড়া সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৩
রাজনীতি
A A
খালেদা জিয়া speaking at a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ প্রতিনিধি:  অসুস্থ বেগম খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তির পাশাপাশি তাকে দ্রুত বিদেশে পাঠনোর আল্টিমেটাম দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া এত অসুস্থ যে, অবিলম্বে যদি বিদেশে তার চিকিৎসা না করা হয় তাহলে তাকে বাঁচানো দুষ্কর হয়ে যাবে। বাংলাদেশে তার সেই চিকিৎসা সম্ভব নয়। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে আদালতের অনুমতি লাগবে। আদালতের অনুমতি ছাড়া এটা সম্ভব নয়।

সম্প্রতি খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন। মাঝে মাঝে তাকে সিসিইউতে নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। বিএনপি নেতারা তাকে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়ার দাবি জানাচ্ছেন সরকারের প্রতি। শনিবার (২৩ সেপ্টেম্বর) আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মানবিক আবেদন করতে হলে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে হবে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে মতামত চাইতে পারে।

এর প্র্রেক্ষিতে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে কোনও আবেদন করা হয়নি। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে আদালতের অনুমতি লাগবে। আদালতের অনুমতি ছাড়া এটা সম্ভব নয়।

Banglabid

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে শর্তসাপেক্ষ মুক্ত আছেন। ২০২০ সালের ২৫ মার্চ থেকে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষ মুক্তি দেওয়া হয় তাকে। প্রতি ছয় মাস পর পর আবেদন করা হলে নতুন করে মুক্তির আদেশ নবায়ন করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত ৫ সেপ্টেম্বর তার পরিবারের পক্ষ থেকে একটি আবেদন পাওয়া গেছে। তবে সেটি মুক্তির বা বিদেশে নেওয়ার বিষয়ে নয়। সেটি শর্তসাপেক্ষ মুক্তির মেয়াদ বাড়াতে। যদি তাকে বিদেশে নেওয়ার বিষয় থাকে তবে সেটা আদালতের মাধ্যমেই যেতে হবে। কোর্টে যেতে হবে। কোর্ট থেকে আইন সম্মতভাবেই করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একজন দায়িত্বশীল এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন যে পর্যায়ে, তাতে তাকে বিদেশেও নেওয়া যাবে না। শারীরিক অবস্থা খুব খারাপ। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেসময়ে প্রতিক্রিয়ায় উল্লেখ করেছিলেন, বেগম জিয়া বিমানযাত্রা করতে সক্ষম। ম্যাডামের চিকিৎসকেরা বলছেন, তিনি ট্রাভেল করতে পারবেন। চিকিৎসকেরা বহু দিন ধরেই তা বলে আসছেন। আর বিদেশে নেওয়ার বিষয়ে পরিবারের আবেদনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

Reneta

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সরকারের নির্বাহী আদেশে কারাগার থেকে বাসায় এনে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। তাহলে তাকে একই পদ্ধতিতে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো যাবে না কেন? সরকারের হাত তো অনেক লম্বা। আদালতের রায় সরকার নির্বাহী আদেশে স্থগিত করে অনুমতি দিচ্ছে। সেটা ছয় মাস পরপর আবেদনের ভিত্তিতে মেয়াদ বাড়ছে। তাহলে মুক্তি দিতে আল্টিমেটামতো সরকারকেই দিতে হবে। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা রাজনীতি করবে নাকি মানবিক হবে।

খালেদা জিয়াকে সরকারের পক্ষ থেকে মূলত দুটি শর্তে মুক্তি দেওয়া হয়। একটি হচ্ছে, ঢাকায় থেকে চিকিৎসা সেবাগ্রহণ। দ্বিতীয়টি হচ্ছে, দেশের বাইরে যেতে পারবেন না। তিনি মুক্তি পেয়ে গুলশানে বাসায় থাকার পর থেকেই বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশে পাঠানোর দাবি জানানো হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বারবারই বলা হয়েছে, আইনি জটিলতার কারণে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার কোন সুযোগ নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতখালেদা জিয়াসরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচন কমিশনের ফিরতি চিঠি

পরবর্তী

সচেতন না হলে কখনো পরিবেশ সুন্দর হবে না

পরবর্তী
মৎস্য সম্পদ উন্নয়নে সচেতনতা সভা অনুষ্ঠিত, বক্তারা পরিবেশের গুরুত্ব তুলে ধরেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সচেতন না হলে কখনো পরিবেশ সুন্দর হবে না

নির্বাচন কমিশনের চিঠি নিয়ে সংবাদ প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাতে 'ইইউ' কে চিঠি দিলো নির্বাচন কমিশন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT