বাজেট স্বল্পতার কারণ দেখিয়ে আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জানানোর পর ইউরোপীয় ইউনিয়নকে ফিরতি চিঠি পাঠিয়েছে ইসি। নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেছেন, ইইউকে ছোট পরিসরে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ করা হয়েছে। বলেছেন, মার্কিন ভিসানীতির প্রভাব নিয়ে ইসি চিন্তিত নয়, বরং সংবিধান মেনে ভোটের পরিবেশ তৈরি করাই তাদের একমাত্র দায়িত্ব।







