চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাব বিলুপ্তি ও পুলিশ কমিশন গঠনে বিএনপির সুপারিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি নেতাদের সঙ্গে র‍্যাব বিলুপ্তি ও পুলিশ কমিশন গঠনের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) বিলুপ্ত করতে সরকারের পুলিশ সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছে বিএনপি।

আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটির প্রধান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, র‌্যাব অসংখ্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাই আমরা অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশনের কাছে র‌্যাব বিলুপ্তির করার সুপারিশ করেছি।

Banglabid

তিনি আরও বলেন, পুলিশের সাংগঠনিক কাঠামোতে থাকা ‍র‌্যাব ইতোমধ্যে দেশে এবং বিদেশে ব্যাপকভাবে নিন্দিত ও সমালোচিত হয়েছে। দেশি-বিদেশি মানবাধিকার সংগঠন, জাতিসংঘ, অধিকাংশ রাজনৈতিক দল এবং সুধীজন র‌্যাবকে দেশে সংঘটিত অধিকাংশ গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের জন্য দায়ী করেছে। বাহিনীটি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছে। এই প্রেক্ষাপটে র‌্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। র‌্যাবের দায়িত্ব আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং থানা পুলিশ যেন পালন করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, সরকারের পুলিশ সংস্কার কমিশন বিএনপির কাছে সুপারিশ না চাইলেও আমরা সুপারিশমালা দিয়েছি। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সেবার (পুলিশ) সংস্কার এখন সময়ের দাবি। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গত ১৬ বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। যার মধ্যে পুলিশ বাহিনী অন্যতম। যারা বিতর্কিত হয়ে পড়েছেন, মর্যাদা বলতে কিছুই বাকি নেই সেইসব পুলিশ সদস্যদের। গুম-খুন-নির্যাতনের কারণে তাদের ওপরে আস্থা নেই জনগণের।

তিনি বলেন, পেশাদারিত্বের বাইরে গিয়ে মারমুখি, কখনও হিংস্র হয়ে উঠেছিল পুলিশ বিভাগ। জুলাই বিপ্লবে আন্দোলন দমনের নামে তারা সহাস্রাধিক হত্যাকাণ্ড সংঘটিত করেছে। পুলিশ গণশত্রুতে পরিণত হওয়ার পরও এ বাহিনীকে ছেঁটে ফেলার সুযোগ নেই। তাদেরকে সংস্কার করতে হবে। নতুন করে গড়তে হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত করে সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশবাহিনী গড়ে তোলার সুপারিশ করেছি আমরা।

Reneta

এর আগে পুলিশ প্রশাসন সংস্কারে প্রস্তাবনা তৈরি করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের একটি কমিটি করেছিল দলটি। ওই কমিটি পরে একাধিক বৈঠক ও বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করে এই প্রস্তাবনা তৈরি করেছে।

রাজনৈতিক প্রভাবমুক্ত, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়তে এবং মানবাধিকারের প্রতি আরও সচেতন করতে মোট ১৭ দফা সুপারিশ করেছে বিএনপি। এতে পুলিশের অযৌক্তিক বলপ্রয়োগ এবং নিষ্ঠুর আচরণের পুনরাবৃত্তি ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণেরও প্রস্তাব করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশ কমিশন গঠনবিএনপির সুপারিশর‍্যাব বিলুপ্তিসংবাদ সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT