রাজনীতি

হাওয়া ভবনের ময়ূর সিংহাসন ফিরে পেতে বিএনপির আন্দোলন: কাদের

খালেদা জিয়ার মুক্তির জন্য নেতাদের সমাবেশ ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন, পেছনে দলের নেতাকর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন জনগণের জন্য না তাদের আন্দোলন হাওয়া ভবনের ময়ূর সিংহাসন ফিরে পেতে।

রোববার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি বলেন, বিএনপি আন্দোলন নিয়ে বাড়াবাড়ি করলে আবারো আন্দোলন ও নির্বাচনে তাদের পতন হবে। টাকার বিছানা বালিশ আসতে শুরু করেছিলো। আর এখন থেকেই বিএনপি মনোনয়ন বাণিজ্য শুরু করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এমপি মন্ত্রী বানানোর কথা বলেও বিএনপি মহাসচিব টাকা নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ওবায়দুল কাদের বলে, বিএনপি জাতীয় পতাকার সাথে বাঁশের লাঠি বেধে জাতীয় পতাকার অবমাননা করছে। এটা হতে দেওয়া হবে না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অপকর্ম করলে রেহাই পাবে না কেউ। আর সময়মতো ভুল সংশোধন যারা করবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:আওয়ামী লীগ ওবায়দুল কাদের বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…