চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির আন্দোলনের স্বপ্ন কর্পূরের মত উবে যাবে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: যারা গত ১৩ বছরে ১৩ মিনিট আন্দোলন করতে পারেনি, তারা এখন কি আন্দোলন করবে? তাদের আন্দোলনের স্বপ্ন কর্পূরের মত উবে যাবে।

আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাজতান্ত্রিক দলের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন,  বেগম খালেদা জিয়ার জন্য দেখার মতো একটা মিছিলও করতে পারেনি। বিএনপি গত ১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করেনি। এখন নাকি তারা আন্দোলন করবে। তাদের এই স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে।

তিনি বলেন, এখন ফখরুল সাহেব আন্দোলন করতে চান। এই আন্দোলনের নাটাই কোথায় আমরা জানি। ১০ ডিসেম্বর সরকার পতন করে ক্ষমতায় যাবেন, এই স্বপ্ন খোয়াবে পরিণত হবে।

বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে একত্রিত করে বিএনপিকে মোকাবেলা করতে হবে। শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। স্বাধীনতা বিরোধীদের হাতে আমরা পরাজিত হতে পারি না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ফখরুল সাহেব রংপুর থেকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনের চেয়ার গুনেছেন। ২২ হাজার নয়, ৭০ হাজার চেয়ার ছিল। আমি চ্যালেঞ্জ করলাম। মির্জা ফখরুলের অন্তরে অনেক জ্বালা। মির্জা ফখরুলকে বলতে চাই, আমরা ঐক্যবদ্ধ ১৪ দল।

Reneta

দুর্নীতির বরপুত্র হাওয়া ভবনের যুবরাজকে ১০ ডিসেম্বর দেশে ফিরিয়ে এনে বিএনপি নাকি ক্ষমতায় বসবে, বিএনপি নেতাদের এমন অবাস্তব বক্তব্য প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, এটা বিএনপির রঙিন খোয়াব ছাড়া আর কিছু নয়।

মুক্তিযুদ্ধ আজ হুমকির মুখে, স্বাধীনতার সকল শক্তিকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একত্রিত থাকলে বিজয় কেউ ঠেকাতে পারবে না।

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ সহিদুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাত হোসেন বাসদের আহবায়ক রেজাউর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT