রাজনীতি

ভারতের পণ্য বর্জনের ডাক দিয়ে বাজার অস্থিতিশীল করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিদের সামনে বক্তব্য দিচ্ছেন, পেছনে বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির ভারত বর্জনের ডাক দুরভিসন্ধিমূলক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ‘বিএনপির উদ্দেশ্য হলো ভারতের পণ্য বর্জনের ডাক দিয়ে বাজার ব্যবস্থা অস্থিতিশীল করা। বিএনপি ভারত বর্জনের ডাক দেয়, আবার ভারতে চিকিৎসা নেয়। এছাড়াও তারাই আবার ভারতেরই পণ্য ব্যবহার করে।’

রোববার (২৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামীকাল ২৫ মার্চ থেকে ২৮ মার্চ বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করবেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক।

সফরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ধানমণ্ডি ও সাভার স্মৃতিসৌধ যাবেন ভুটান রাজা। এছাড়াও সফরে সহযোগিতা চুক্তি, কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

মন্ত্রী বলেন, কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য জায়গা দেওয়ার প্রোপোজাল দেওয়া হয়েছে, রাজা কুড়িগ্রাম সফর করবেন এবং সড়ক পথে বাংলাদেশ ত্যাগ করবেন। কুড়িগ্রামে ১৯০ একর বরাদ্দ দেওয়া হবে। এছাড়াও বাংলাদেশের সহায়তায় ভুটানে একটি বার্ণ ইউনিট প্রতিষ্ঠা করা হবে।

গাজা-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গাজা-ফিলিস্তিন চলমান অগ্রাসন মানব সভ্যতার জন্য কলঙ্কজনক অধ্যায়, এখনি বন্ধ না হলে ইতিহাস ক্ষমা করবে না। তিনি মনে করেন, আমেরিকার তোলা যুদ্ধবিরতির প্রস্তাব ত্রুটিপূর্ণ ছিল। এছাড়াও চীন এবং রাশিয়া কেন ভেটো দিয়েছে তা বোধগম্য নয় বলেও উল্লেখ করেন তিনি।

বিষয়:পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…