রাষ্ট্রপতি ও সংবিধান ইস্যুতে বিএনপি’র সঙ্গে জামায়াতের সাম্প্রতিক দূরত্বকে বড় করে দেখছে না জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমীর মনে করেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সব সমস্যার সমাধান করা উচিৎ। বহির্বিশ্বের সাথে জামায়াতের সম্পর্ক আগের চেয়ে ভালো বলেও জানান তিনি।








