চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কারের মধ্য দিয়েই জন্ম বিএনপির: মির্জা ফখরুল

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
৫:৫৯ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
সংস্কারের মধ্য দিয়েই জন্ম বিএনপির: মির্জা ফখরুল

সংস্কারের মধ্য দিয়েই জন্ম বিএনপির: মির্জা ফখরুল

‘নির্বাচন এবং সংস্কার’ এই দুই প্রসঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, বিএনপি সংস্কারের পক্ষে এবং তাদের দলের জন্মই হয়েছিল সংস্কারের মধ্য দিয়ে।

​মঙ্গলবার ১৪ অক্টোবর, ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত উপজেলা ও রুহিয়া থানা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।

​বিএনপি মহাসচিব আরও বলেন, “বিএনপি’র জন্মই হয়েছিল সংস্কারের মধ্য দিয়ে। আমরা স্পষ্ট করে বলেছি, বিএনপি সংস্কার চায় এবং সেই সংস্কারগুলো শুরু করেছিল বিএনপি।”

​আসন্ন নির্বাচনকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ নির্ভর করছে। বিএনপি এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়।

​বিএনপি মহাসচিবের দাবি, দেশের মানুষ দীর্ঘ ১৫-১৬ বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণ তাদের নিজস্ব প্রতিনিধি ও সরকার গঠন করতে চায়। তিনি আশা প্রকাশ করেন, ভোটের মাধ্যমে যে নতুন সংসদ গঠিত হবে, সেই সংসদই দেশের অর্থনৈতিক অবস্থা সচল করে সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।

Reneta

​তবে, তিনি আক্ষেপ করে বলেন, “দুর্ভাগ্যক্রমে ২৪-এর আন্দোলন-সংগ্রামে যারা লড়াই করেছে, তাদের মধ্যে অনেকেই এখন ভিন্ন মত প্রকাশ করছে।”

সভায় বিএনপি’র জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসন্ন নির্বাচনঠাকুরগাঁও শিল্পকলা একাডেমীবিএনপির মহাসচিবমির্জা ফখরুলসংস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুম-নির্যাতন মামলা, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ

জুন ১৪, ২০২৬

প্রথম ম্যাচের উপর ভিত্তি করে বিশ্বকাপ জেতা যায় না: আনচেলত্তি

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১০ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আজই ইরানের সঙ্গে চুক্তি সই, দাবি ট্রাম্পের

জুন ১৪, ২০২৬

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত উদ্যোগ ও সংস্কার বাস্তবায়নের পরামর্শ আইক্যাবের

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT