রাজনীতি

জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি

বিএনপি প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত, ছবি গ্যাজেটের উপর. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত, ছবি গ্যাজেটের উপর, যা রাজনৈতিক আলোচনার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই ঘোষণাপত্র ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (৬ আগস্ট) এ বিষয়ে বেলা ১১টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি। মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে জুলাই ঘোষণাপত্র এবং ড. ইউনূসের সাম্প্রতিক জাতির উদ্দেশে দেওয়া ভাষণ নিয়ে দলের অবস্থান তুলে ধরা হবে।

এর আগে, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণাকে বিএনপি স্বাগত জানায়। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্রকে তারা ইতিবাচকভাবে দেখছে বলেও মন্তব্য করেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, আজকের সংবাদ সম্মেলনে এসব বিষয়ে বিএনপির বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরা হবে।

বিষয়:জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…