চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি টিকে আছে মিথ্যাচার আর ষড়ষন্ত্রের উপর: এস এম কামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২২
রাজনীতি
A A
বিএনপি সমর্থকদের সমাবেশে বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন: বিএনপি’র রাজনীতি টিকে আছে মিথ্যাচার আর ষড়ষন্ত্রের উপর।

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত এই বিজয় সমাবেশে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।

বিজয় সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আরেক ভ্রাতুষ্পুত্র ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল।

প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও বিশেষ বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ২০২১ সালে ভিশন-২১ এর সফল বাস্তবায়নের পর এখন ২০৪১ সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ ” স্মার্ট বাংলাদেশ”- গড়ার লক্ষে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিন। ”

বিএনপি জামায়াতকে বাংলার মানুষ আবারো লাল কার্ড দেখাবে উল্লেখ করে এস এম কামাল হোসেন শেখ হাসিনার সরকারের দেশব্যাপী উন্নয়ন কাজের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এসময় তিনি বলেন, বিএনপি টিকে আছে মিথ্যাচার আর ষড়ষন্ত্রের উপর।

বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল এমপি বিএনপি জামায়াত অপশক্তির আস্ফালন রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তালুকদার আব্দুল খালেক, জননেত্রী শেখ হাসিনার আমলে খুলনাসহ সমগ্র দক্ষিণ- পশ্চিমাঞ্চলের উন্নয়নের কথা তুলে ধরেন। পদ্মা সেতু, রামপাল বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারের মেগা মেগা সব প্রকল্পের কথা তুলে ধরে তিনি উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে আহবান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম প্রমুখ।

ট্যাগ: আওয়ামী লীগএস এম কামাল হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্বল শাসন ও সংস্কারের অভাবে ব্যাংকিং খাতে গভীর সংকট: সিপিডি

পরবর্তী

১০ ডিসেম্বর সমাবেশে বিএনপিকে লালকার্ড দেখিয়েছে জনগণ: আওয়ামী লীগ

পরবর্তী
জনগণ বিএনপিকে লালকার্ড দেখিয়েছে, আওয়ামী লীগ সমাবেশে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ ডিসেম্বর সমাবেশে বিএনপিকে লালকার্ড দেখিয়েছে জনগণ: আওয়ামী লীগ

জামায়াতের আমিরের তত্ত্বাবধানে যুবকদের জঙ্গি প্রশিক্ষণ বন্ধ হয়নি: পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতের আমিরের তত্ত্বাবধানে যুবকদের জঙ্গি প্রশিক্ষণ বন্ধ হয়নি: পুলিশ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT