রাজনীতি

সরকারের কথামতো আদালতে আদেশ হয়: গয়েশ্বর

গয়েশ্বরের বক্তব্যের ছবি, সরকারের কথামতো আদালত আদেশ দেয়. Channel i News - চ্যানেল আই নিউজ

গয়েশ্বরের বক্তব্যের ছবি, যেখানে তিনি সরকারের কথামতো আদালতের আদেশের বিষয়টি উল্লেখ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিচারব্যবস্থা নিয়ন্ত্রিত বলে ন্যায়বিচার পাওয়ার সুযোগ নেই। সরকারের কথামতো আদালতে আদেশ হয়; আদালত স্বাধীন নয়। সরকার যা বলে তাই হয়। সেখানে নেতাকর্মীদের মুক্তি দাবি করে লাভ নেই; তাদের মুক্ত করার জন্য আন্দোলন গড়ে তুলতে হবে।

মঙ্গলবার ৩ জানুয়ারি সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ মানববন্ধন করে দলটি।

গয়েশ্বর বলেন, বিএনপি জোর করে সরকারকে ক্ষমতা থেকে নামাতে চায় না, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায় বিএনপি। এর জন্য শেখ হাসিনা বাধা; তাই প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো বিকল্প নেই।

বিষয়:গয়েশ্বর চন্দ্র রায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…