চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে বিএনপির গণসমাবেশ থেকে সরকারকে ‘হলুদ কার্ড’

আবুসালেহ ফাত্তাহ আবুসালেহ ফাত্তাহ
৪:২৫ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, রাজনীতি, রাজশাহী
A A
রাজশাহীতে বিএনপির গণসমাবেশে হাজারো নেতাকর্মী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। দুপুর ১২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও রাতেই নেতাকর্মীরা মাঠে চলে আসায় সকালে কোরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এই সমাবেশ থেকে সরকারকে হলুদ কার্ড দেখানো হলো বলে উল্লেখ করেন বিএনপি নেতারা।

সমাবেশ মঞ্চে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দুটো চেয়ার ফাঁকা রাখা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সমাবেশের শুরুতে স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। তার আগে ইথুন বাবুর নেতৃত্বে দলের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে কর্মী-সমর্থকদের উজ্জীবিত করে।

Banglabid

শনিবার সকাল ছয়টায় পুলিশ মাদ্রাসা ময়দানে প্রবেশের বাধা তুলে নেয়ার সাথে সাথেই নেতাকর্মীরা মিছিল শ্লোগান
নিয়ে মাঠে প্রবেশ করতে শুরু করে। তারা পথে পথে ভোগান্তির কথা তুলে ধরেন।

সব বাধা উপক্ষো করে জনসভায় যোগ দেয়ায় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি নেতারা বলেন, রাজশাহীর সমাবেশ থেকে এই সরকারকে হলুদ কার্ড দেখানো হবে। ঢাকার সমাবেশে দেখানো হবে লাল কার্ড।

গত ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের আট জেলায় পরিবহণ ধর্মঘট চলছে। ফলে সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলার হাজার হাজার নেতাকর্মী তিন দিন আগেই রাজশাহীতে সমবেত হয়। পুলিশি নিষেধাজ্ঞার কারণে তারা সভাস্থল মাদ্রাসা ময়দানে ঢুকতে না পারলেও অবস্থান নেয় পাশের ঈদগাহ মাঠে।

Reneta

চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর শনিবার রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। রাজশাহীর মাদরাসা মাঠে সকাল ৯টা থেকে সমাবেশ শুরু হয়েছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপির গণসমাবেশরাজশাহী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্ঘটনার পর কেমন আছেন জুবিন?

পরবর্তী

চেনারূপে ফেরা আর্জেন্টিনার সামনে ‘দুঃসাহসী’ অস্ট্রেলিয়া

পরবর্তী
আর্জেন্টিনার খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, অস্ট্রেলিয়ার খেলোয়াড়ের উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

চেনারূপে ফেরা আর্জেন্টিনার সামনে ‘দুঃসাহসী’ অস্ট্রেলিয়া

প্রধানমন্ত্রী ও নেতাদের জনসভায় উপস্থিতি ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রধানমন্ত্রীর জনসভায় মাঠের বাইরে আরো আট-দশগুণ মানুষ হবে’

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT