ঢাকা মহানগরীতে ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০শে ডিসেম্বর গণমিছিল করার ঘোষণা দিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেনবিএনপি শান্তিপূর্ণ উপায়ে সংঘাত নিরসন চায় বলেই এই সিদ্ধান্ত।
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেকজন সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডের জন্য বর্হিবিশ্বে দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।






