রাস্তায় কোনভাবেই সমাবেশ করতে পারবে না বিএনপি: ডিএমপি কমিশনার

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে ডিএমপি কমিশনার উপস্থিত, বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
জননিরাপত্তার স্বার্থে রাস্তায় নয়, যেকোন খোলা মাঠে বিএনপিকে সমাবেশ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বুধবার ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
খন্দকার গোলাম ফারুক জানান: সোহরাওয়ার্দী উদ্যান বা মিরপুর কালশি মাঠ বা ইজতেমা মাঠ বা পূর্বাচল বা বড় কোন মাঠে সমাবেশ করতে পারবে বিএনপি। রাস্তায় কোনভাবেই সমাবেশ করতে পারবে না। বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ বা কোন মাঠে সমাবেশ করলে সার্বিক নিরাপত্তা দেবে ডিএমপি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






