রাজনীতি

লুটপাটের কারণে ক্ষমতাসীনরা সামনে দুর্ভিক্ষ দেখতে পাচ্ছে: ফখরুল

বাংলাদেশের রাজনৈতিক নেতারা একত্রে জনসভায় বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসভায় বিভিন্ন রাজনৈতিক নেতা উপস্থিত, কেন্দ্রীয় নেতার বক্তৃতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পরিকল্পিতভাবে দেশের কৃষকের কোমর ভেঙে দিয়েছে।

তিনি বলেন, কৃষি উপকরণের দাম বৃদ্ধির কারণে কৃষকরা চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। এক দশকের বেশি ক্ষমতায় থেকে যে লুটপাট হয়েছে তার জন্য ক্ষমতাসীনরা সামনে দুর্ভিক্ষ দেখতে পাচ্ছে।

বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত কৃষক সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার বিএনপির সমাবেশে ভয় পেয়ে সারাদেশে নেতাকর্মীদের হয়রানি করছে।

দেশ বাঁচাতে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

বিষয়:দুর্ভিক্ষ মির্জা ফখরুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…