রাজনীতি

শীঘ্রই আন্দোলনের রুপরেখা ঘোষণা করবে বিএনপি

বিএনপি নেতা শীঘ্রই আন্দোলনের রূপরেখা ঘোষণা করবেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা শীঘ্রই আন্দোলনের রূপরেখা ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন, রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণে গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সমমনা রাজনৈতিকদলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনের রুপরেখা শীঘ্রই ঘোষণা করবে বিএনপি।

মঙ্গলবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্দলীয় সরকারের অধীনে যারাই নির্বাবাচন চায়, তাদের সবার জন্যই দরজা খোলা।

নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেছেন, ভবিষ্যতে সহিংসতা এড়াতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন: সরকার চাইলেই নিরপেক্ষ নির্বাচন দিতে পারে। হামলা চালিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে উল্টো মামলা করা হচ্ছে।

নানা ইস্যুতেই বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। এই সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পুলিশের সঙ্গে সংঘর্ষে দলীয় নেতার মৃত্যুর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জোনে সমাবেশ করছে দলটি যা চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। তবে এর মাঝে সভা-সেমিনার কিংবা সংবাদ সম্মেলনেও দলের অবস্থান জানাচ্ছে দলের নেতারা।

বিষয়:আন্দোলন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…