বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সংস্কার প্রক্রিয়ার এ প্রস্তাবের বিপক্ষে বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের পর তিনি আরও বলেন, টানা দুইবারের বেশি না পারলেও বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকতে হবে। আগামী ২২শে এপ্রিল ঐকমত্য কমিশনের সঙ্গে আবারও বসবে বিএনপি।







