রাজনীতি

বিএনপিকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না: হাছান মাহমুদ

হাছান মাহমুদ বক্তৃতা দিচ্ছেন, অন্যান্য নেতারা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না: হাছান মাহমুদ বিষয়ক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

তথ্য মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন: হারিকেন ধরা বিএনপিকে হয়ত হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না।

তিনি বলেন, ‘মুসলিম লীগের প্রতীক প্রথমে ছিল সাইকেল। পরে তারা প্রতীক করে হারিকেন। কিন্তু হারিকেন দিয়েও বর্তমানে মুসলিম লীগকে খুঁজে পাওয়া যায় না। তেমনি বিএনপি তাদের ধানের শীষ মার্কা বাদ দিয়ে হারিকেন ধরেছে। তাই আমার মনে হয় হারিকেন দিয়ে খুঁজেও বিএনপিকে পাওয়া যাবে না।’

সকালে রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ড. হাছান বলেন, ‘পৃথিবীতে এখন সংকট চলছে। ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্য ৭০ থেকে ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সে কারণে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম বেড়েছে, তবুও অনেক দেশের চেয়ে কম। যারা বিশ্বাস করেন না তারা পদ্মা পার হয়ে পশ্চিমবঙ্গে গেলেই দেখবেন সেখানে ডিজেল প্রতি লিটার ১১৬ টাকা, আমাদের ১১৪ টাকা।

তিনি বলেন, বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, বাংলাদেশকে বিশ্বের বুকে সন্ত্রাসী দেশ হিসেবে প্রমাণ করতে চায়। তারা আরেকটি ১৫ আগস্ট সৃষ্টি করতে চায়। কিন্তু আওয়ামী লীগ একটি বৃহত্তম দল। এই দলের নেতাকর্মীরা বেঁচে থাকতে তাদের এই আশা কোনো দিন পূরণ হবে না।’

 

বিষয়:ইউক্রেন যুদ্ধ জ্বালানি তেল বিএনপি মুসলিম লীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…