রাজনীতি

ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি, এরপরে জামায়াত ও এনসিপি

বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে পূর্বনির্ধারিত বৈঠকে অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন।

শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সালাহউদ্দিন আহমেদসহ অন্যরা যমুনায় পৌঁছান।

বৈঠকে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল এই অংশ নেবেন বলে জানা গেছে। অন্যরা হলেন- খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সাড়ে ৭টায় বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছে।

এছাড়াও জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সঙ্গেও আজ রাতেই বৈঠক হওয়ার কথা প্রধান উপদেষ্টা। রাত ৮টায় জামায়াতে ইসলামী এবং রাত সাড়ে ৮টায় এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

বিষয়:প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক বিএনপি নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…