রাজনীতি

সরকারের ইচ্ছায় বিএনপির নেতাকর্মীরা কারাগারে: রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভীসহ বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতারা সরকারের ইচ্ছায় কারাগারে যাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রচলিত আইনে নয়, সরকারের ইচ্ছায় বিএনপি’র নেতাকর্মীরা কারাগারে আছেন।

তিনি আজ বৃহস্পতিবার ২৫ জানুয়ারি দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণের আগে সংবাদ সম্মেলনে এই কথা বলেন।

তিনি বলেন, একতরফা নির্বাচনের জন্যই বিএনপি’র নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। নেতা-কর্মীদের মুক্তির দাবি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার সব জেলায় কালো পতাকা মিছিল করার পর শনিবার মহানগরগুলোতে কর্মসূচি পালন করবে বিএনপি।

তিনি জানান, রাজধানীর কর্মসূচি শুরু হবে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে।

বিষয়:নেতা বিএনপি রুহুল কবির রিজভী সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…