রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার, পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের দুই সদস্য ও একজন গ্রেপ্তার ব্যক্তি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার বিষয়ক ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোহনকে (৬৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব -১০)।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. মোহন গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় নৃশংসভাবে পিটিয়ে পুলিশ সদস্য হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

র‌্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর পল্টন থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. মোহনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মোহন নাশকতার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

এছাড়া তিনি কেরাণীগঞ্জ, রাজধানীর কোতোয়ালী, যাত্রাবাড়ী বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন নাশকতা কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত।

গ্রেপ্তার মোহনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান আমিনুল ইসলাম।

বিষয়:ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…