রাজনীতি

বিএনপি নেতারা আরাম আয়েশে সময় কাটাচ্ছেন, কর্মীরা এখন হতাশ: ওবায়দুল কাদের

বিএনপি নেতারা একসঙ্গে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতারা একসঙ্গে বসে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, বিভিন্ন মিডিয়া ও সাংবাদিকের ক্যামেরার সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, বিএনপি নেতারা আরাম আয়েশ করে সময় কাটাচ্ছেন। কর্মীদের আশা দিয়ে মাঠে নামিয়েছিল, সেই কর্মীরা এখন হতাশ। বিএনপিকর্মীরা নেতাদের ডাকে আন্দোলন করবে সেই অবস্থা নেই।

শুক্রবার ১৫ মার্চ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। এর ফল আসবে। বাজার সিন্ডিকেট ভেঙে দেয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিব্রতকর কোনো বক্তব্য যে-ই দেবেন দায়িত্বশীল যারা, তাদের দায়িত্ব নিয়েই কথা বলা সমীচীন। সরকারের জন্য বিব্রতকর এমন বক্তব্য থেকে আমাদের সব দায়িত্বশীলদের বিরত থাকা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সায়েম খান প্রমুখ।

বিষয়:আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…