বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের বিদায় হলেও জনগণের মুক্তি এখনও অর্জিত হয়নি। কিশোরগঞ্জে জনসভায় তারেক রহমান বলেছেন, বিএনপি’র প্রধান লক্ষ্য জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা। জনগণকে অর্থনৈতিক স্বস্তি দিতে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার ঘোষণা দেন তারেক রহমান।








