রবি-সোমবার আবারও বিএনপির অবরোধ

বিএনপির অবরোধের প্রতিবাদে রাজধানীতে ব্যাপক জনসমাগম ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ
সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে আবারও দেশব্যাপী দু’দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্র-শনিবার বাদ বিরতি দিয়ে আগামী রবি ও সোমবারের নভেম্বরের জন্য অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় দলটি।
বৃহস্পতিবার ২ নভেম্বর সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। একই দাবিতে গত ৩১ অক্টোবর থেকে আজ ২ নভেম্বর পর্যন্ত টানা ৩ দিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।
রুহুল কবির রিজভী জানান, সরকার বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে জুমার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠান এবং রোববার ও সোমবার দেশব্যাপী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ পালন করা হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






