প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরাজিত হওয়া ভয়ে বিএনপি নির্বাচনে আসেনি। যারা জ্বালাও-পোড়াও করে জনগণ তাদের কেন ভোট দেবে?
শনিবার ১৭ ফেব্রুয়ারি জার্মানিতে প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায় এসব বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের আস্থা অর্জন করতে পেরেছে বলেই এই নির্বাচনে সে ফল পাওয়া গেছে। দেশের মানুষের ভাগ্য নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে তাও সতর্ক করেন দেন শেখ হাসিনা। ।
রেকর্ড পঞ্চম বার আর টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন সংবর্ধনা অনুষ্ঠান।
সেখানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী, দীর্ঘ পনেরো বছরে এই সরকার যে বাংলাদেশকে বদলে দিয়েছে তা তুলে ধরে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন তরান্বিত হয়।
নির্বাচন ঠেকাতে বিএনপি জামায়াতের সহিংসতার কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, এখনও তাদের সেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।
দেশের উন্নয়নে প্রবাসীদেরও যথাযথ ভাবে ভূমিকা রাখতে হবে বলেন শেখ হাসিনা। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি প্রাবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনা ছাড়াও চারদিনের জার্মনি সফরে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।








