চট্টগ্রাম

বিএনপি আন্দোলনের নামে শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে: তথ্যমন্ত্রী

বাংলাদেশের রাজনৈতিক নেতারা একত্রে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি নিয়ে আলোচনা করছে বাংলাদেশের রাজনৈতিক নেতারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি আন্দোলন করতে পারে না, তারা আন্দোলনের নামে শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ চট্টগ্রামের হাটহাজারীর ফতেহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশে পদযাত্রার উদ্দেশ্য হচ্ছে ২০১৩, ১৪ ও ১৫ সালে এবং পরবর্তী বিভিন্ন সময়ে অগ্নি সন্ত্রাসের নামে যারা মানুষ হত্যা করেছে, এতোদিন আত্মগোপনে ছিল, এলাকা ছাড়া ছিল, তাদের আবার গ্রামে গঞ্জে এনে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য করা।

মন্ত্রী আরও বলেন, রাজনীতির নামে আর যেন অগ্নি সন্ত্রাস এবং জীবন্ত মানুষ পোড়াতে না পারে, সরকারী দল হিসেবে সতর্ক অবস্থানে থাকতে আজ আওয়ামী লীগ সারা দেশে শান্তি সমাবেশ করছে।

এডভোকেট মোহাম্মদ শামীমের সভাপতিত্বে এ সমাবেশে আরও বক্তৃতা করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানসহ অন্যরা।

 

 

বিষয়:আওয়ামী লীগ আন্দোলন এমপি ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…