রাজনীতি

শহীদদের স্মরণে ১ জুলাই থেকে ৬ আগস্ট বিএনপির নানা কর্মসূচি

বিএনপির নেতারা শহীদদের স্মরণে কর্মসূচি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদদের স্মরণে বিএনপির নেতারা বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করছেন, যা ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত চলবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের স্মরণে ১ জুলাই থেকে ৬ আগষ্ট পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে বিএনপি জানিয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার ২৮ জুন রাজধানীর চীন মৈত্রী সন্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে এসব বলেন তিনি।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে শহীদ হওয়াদের কাঙ্খিত বাংলাদেশ গড়ে তোলাই মূল লক্ষ হওয়া উচিত।

তিনি আরও বলেন, প্রবৃদ্ধি কমে গেছে অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দিকে নজর দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের মাধ্যমে জনআকাঙ্খা পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিষয়:জুলাই-আগষ্ট আন্দোলন নানা কর্মসূচি বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব শহীদদের স্মরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…