বাংলাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক কর্মসূচি

খালেদা জিয়া, বিএনপি নেত্রী, শোক ও স্মরণে কালো রঙের রিবনসহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া, বিএনপি নেত্রী, শোক প্রকাশের জন্য কালো রঙের রিবনসহ ছবি, বাংলাদেশের রাজনৈতিক নেত্রী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে সাতদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সেইসঙ্গে, নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়সহ সব কার্যালয়ে শোক বই খোলা রাখবে বিএনপি।

আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল নয়টায় আয়োজিত ব্রিফিংয়ে খালেদা জিয়ার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বিএনপি। মঙ্গলবার থেকে আগামী একসপ্তাহ দলটির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এই সময়ে কালো ব্যাজ ধারণ করবেন দলের নেতাকর্মীরা।

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক কর্মসূচি

মঙ্গলবার সকাল নয়টায় দলের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানোর পর এই কর্মসূচি ঘোষণা করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এগুলো প্রাথমিকভাবে নেওয়া কর্মসূচি। পরে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।

বিষয়:খালেদা জিয়া বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…