চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জের চার আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুই আসনে নাম অপেক্ষমাণ

এস কে রাসেল এস কে রাসেল
১০:০০ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
প্রভাবশালী রাজনীতিবিদের পোর্ট্রেট, চোখে চশমা, কালো স্যুটে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) অ্যাডভোকেট ফজলুর রহমান, ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে ৪টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার ৩ নভেম্বর রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সারাদেশে ধাপে ধাপে প্রার্থীর তালিকা প্রকাশ করা হচ্ছে এবং যেসব আসনে এখনো আলোচনা চলছে, সেসব জায়গায় নাম পরে ঘোষণা করা হবে। কিশোরগঞ্জ জেলার ক্ষেত্রেও ৬টি আসনের মধ্যে ৪টি আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে, বাকি দুই আসনে এখনো সিদ্ধান্ত হয়নি।

Banglabid

ঘোষিত প্রার্থীদের নাম

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) পরে ঘোষণা করা হবে। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা জজ কোর্টের পিপি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তারাইল) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) মনোনয়ন পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা (পদ স্থগিত) অ্যাডভোকেট ফজলুর রহমান। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী): পরে ঘোষণা করা হবে। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ আসনের জন্য একাধিক প্রার্থীর নাম প্রস্তাব আকারে কেন্দ্রে পাঠানো হয়েছে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে এ দুই আসনের প্রার্থীর নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে।

Reneta

বিএনপি নেতারা জানান, প্রার্থী নির্বাচনে দলের জনপ্রিয়তা, ত্যাগ, সাংগঠনিক যোগ্যতা ও স্থানীয় নেতৃত্বের মতামত বিবেচনা করা হয়েছে। আগামী নির্বাচনে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে বিএনপি প্রতিটি আসনে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

কিশোরগঞ্জে বিএনপির এ ঘোষণাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও প্রত্যাশার সঞ্চার হয়েছে। বিশেষ করে ঘোষিত চারটি আসনের প্রার্থীদের পক্ষে ইতোমধ্যেই মাঠপর্যায়ে তৎপরতা শুরু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপেক্ষমাণজাতীয় সংসদ নির্বাচনবাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপিবিএনপির প্রার্থীমির্জা ফখরুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT