রাজনীতি

সরকার ডিজিটাল নির্যাতন শুরু করেছে: বিএনপি

বিএনপি নেতার বক্তৃতা, ডিজিটাল নির্যাতনের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতার বক্তৃতা, যেখানে তিনি সরকারের ডিজিটাল নির্যাতনের বিরুদ্ধে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার হামলা-মামলার পাশাপাশি সমাবেশে ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে ডিজিটাল নির্যাতন শুরু করেছে। ডিজিটাল নির্যাতনে সাধারণ মানুষের অধিকারও হরণ হচ্ছে।

রোববার (২৩ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের নির্যাতন-নিপীড়ন যত বাড়বে, প্রতিবাদের গতি ততই তীব্র হবে।

মির্জা ফখরুল বলেন, যাই হোক না কেন তাদের আন্দোলন চলবে।

বিষয়:আওয়ামীলীগ সরকার ডিজিটাল নির্যাতন বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…