রাজনীতি

পরাজয়ের আশঙ্কায় বিরোধীপক্ষের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির

পরাজয়ের আশঙ্কায় বিরোধীপক্ষের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির

ছবি: সংগৃহীত

পরাজয়ের আশঙ্কায় বিরোধীপক্ষ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছে, যা নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন এমন অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মাহদী আমিন বলেন, নোয়াখালীর হাতিয়া ও কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের কয়েকটি স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে। কিছু এলাকায় প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহিংসতায় জড়িয়েছে বলেও দাবি করেন তিনি।

এসব ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন মাহদী আমিন।

তিনি আরও বলেন, দেশজুড়ে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। জনগণকে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ বিএনপি মাহদী আমিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…