চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির ৪ মহানগর ও ৬ জেলা কমিটি ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
বিএনপির সমাবেশে দলীয় পতাকা উড়ছে, নেতাকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশের ১০টি জেলা ও মহানগরে পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। সোমবার দলটির হাইকমান্ডের নির্দেশে ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটির ঘোষণা করা হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহবায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্র থেকে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করা হয়েছে। ৫ সদস্যের কমিটিতে যুগ্ম আহ্বায়করা হলেন-মোস্তাফিজুর রহমান সেতু, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক।

চট্টগ্রাম মহানগর বিএনপি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে এরশাদ উল্লাহকে। আর সদস্য সচিব করা হয়েছে নাজিমুর রহমানকে।

বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া। ৪০ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এছাড়া বিভিন্ন পদে ১৬৮ জনকে রাখা হয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে ফয়জুর রহমান ময়ুনকে। ৩১ জনকে সদস্য রাখা হয়েছে।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। সেখানেও ৩১ জনকে সদস্য করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি আহ্বায়ক হয়েছেন অ্যাড. আব্দুল মান্নান আর সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ। তাদেরর বাইরে ৩০ জনকে সদস্য করা হয়েছে।

কুষ্টিয়া জেলা বিএনপি আহ্বায়ক কমিটির আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ারিং জাকির হোসেন সরকার। এছাড়া ৪ জন যুগ্ম-আহ্ববায়ক এবং ২৫ জনকে সদস্য করা হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এবং সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি আহ্বায়ক করা হয়েছে আলহাজ্ব হযরত আলী এবং সদস্য সচিব করা হয়েছে আলহাজ্ব অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে।

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালয়েশিয়া পাচারকালে ১২ রোহিঙ্গা উদ্ধার, ৪ দালাল আটক

পরবর্তী

ইরানে পোশাক খুলে প্রতিবাদ জানানো সেই নারী এখন কোথায়?

পরবর্তী
ইরানে পোশাক খুলে প্রতিবাদ জানানো সেই নারী এখন কোথায়?. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে পোশাক খুলে প্রতিবাদ জানানো সেই নারী এখন কোথায়?

প্রিয়দর্শিনী জন্মদিনের অনুষ্ঠানে ভক্তদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্তদের আয়োজনে প্রিয়দর্শিনীর জন্মদিন পালন

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT