বাংলাদেশ

বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫-২৬ সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন

বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫-২৬ সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আশুলিয়ার বাইপাইলে অবস্থিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫-২৬ এর সমাপনী কুচকাওয়াজ।

বুধবার ১৪ জানুয়ারি আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করে অংশগ্রহণকারীদের সালাম গ্রহণ করেন।

সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানে ক্যাডেট, বিএনসিসি অফিসার, প্রফেসর আন্ডার অফিসার ও টিচার আন্ডার অফিসারদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জাতীয় সংকটময় মুহূর্তে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে ক্যাডেটদের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের সকল সদস্যকে অভিনন্দন জানান।

সমাপনী কুচকাওয়াজে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সামরিক সচিব, জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিএনসিসি অফিসার, ক্যাডেট এবং গণমাধ্যমকর্মীরা।

বিষয়:আশুলিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…