বিনোদনের স্মার্ট দুনিয়া আইস্ক্রিনে মুক্তি পেল ইস্পাহানি মির্জাপুর নিবেদিত ওয়েব চলচ্চিত্র ‘নীল জলের কাব্য’। শিহাব শাহীন পরিচালিত সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো। সিনেমাটির গল্প দর্শকদের আবেগতাড়িত করবে বলে আশা করছেন অভিনেত্রী মেহজাবীন।






